ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু




চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামান্না আখতার ফাতেমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তামান্না আখতার ফাতেমা বেগপুর গ্রামের বাসিন্দা মোঃ ইসরাফিল হোসেনের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকেল ৪টার দিকে তামান্না আখতার ফাতেমা সবার আগোচরে বাসা থেকে বেড়িয়ে যায় এবং খেলার ছলে পাশ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়। পরবর্তীতে তাকে পরিবারের ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করার এক পর্যায়ে পাশ্ববর্তী পুকুরে ভাসামান অবস্থায় তার মৃত দেহ দেখতে পেলে তাকে পুকুর থেকে উদ্ধার করে। এ মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর