ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবসে ট্রাক চাপায় মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবসে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২২ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ সড়কের শান্তির মোড়ের ১০০ মিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম শামসুজ্জামান (৫৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের চৌহদ্দীটোলা গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শান্তির মোড়ে পশ্চিম পাশে মোটরসাইকেল আরোহী শামসুজ্জামানকে ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শামসুজ্জামান মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে থেকে পালিয়ে গেলে পরে তাকে সদর উপজেলার বারোঘরিয়া থেকে ট্রাকসহ আটক করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Tag
আরও খবর