বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আলোচিত সেই ওসি মাহবুব সাময়িক বরখাস্ত

রাজশাহীর চারঘাট মডেল থানার ক্লোজ হওয়া ওসি মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৯ অক্টোবর পুলিশ মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশপত্রে ওসি মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। 

একই সঙ্গে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে। 

ওসি মাহবুবুল আলমকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করার কথাও আদেশপত্রে বলা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া ওসি মাহবুবুল আলমের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরে। রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি এম আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ মতে, কারাগারে থাকা একজন মাদক ব্যবসায়ীর স্ত্রীর কাছে সাত লাখ টাকা ঘুস চাওয়া সংক্রান্ত একটি অডিও ক্লিপ ভাইরাল হলে গত ১৬ সেপ্টেম্বর ওসি মাহবুবকে থানা থেকে রাজশাহী জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরে ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. সাইফুর রহমান।

এদিকে গত ২ অক্টোবর তদন্ত কমিটি ওসি মাহবুবুল আলমের অডিও কেলেংকারি সংক্রান্ত ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনটি রাজশাহীর রেঞ্জ ডিআইজি আনিসুর রহমানের কাছে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন যথাযথ মাধ্যমে মহাপুলিশ পরিদর্শকের কাছে যায়। আইজিপির শৃঙ্খলা বিভাগ প্রতিবেদন পর্যালোচনা করে ওসি মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।   

অভিযোগ অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর চারঘাটের শলুয়া এলাকার সাহারা বেগম (২৭) নামের এক নারী রাজশাহীর পুলিশ সুপারের কাছে অভিযোগ করে জানান, ওসি মাহবুবুল আলম তার কারাবন্দি স্বামীকে ছাড়িয়ে দেওয়া ও মাদক ব্যবসা করলেও ভবিষ্যতে মামলা না করার শর্তে সাত লাখ টাকা ঘুস দাবি করেন। ওসি থানা কম্পাউন্ডে থাকা তার বিশ্রাম কক্ষে সাহারা বেগমকে ডেকে নিয়ে এসব কথা বলেন।   

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ৩২ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে