ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের(প্রাছাস) নৌ-ভ্রমন


নদী পথে নৌকা ভ্রমণ বাঙালীর অস্থিমজ্জায় মিশে আছে। উৎসব পার্বণে নানা আনুষ্ঠানিকতায় নৌ-ভ্রমণ বাড়তি আনন্দ এনে দেয়। তাই তো নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এ- কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের আয়োজনে প্রথমবারের মত সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদেরসহ পরিবার পরিজন নিয়ে হাওর বাওর,ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ঈসা খাঁ বীরভূমি কিশোরগঞ্জের মিটামইন-ইটনা ও অষ্টগ্রামে আনন্দ নৌ-ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় নাসিরনগর উপজেলা সদরের ডাকবাংলো ঘাট থেকে ট্রলার যোগে রোমাঞ্চকর নৌকা ভ্রমন শুরু হয়।সন্ধ্যায় ৬টা পর্যন্ত টানা ৮ ঘন্টা ৬০ জন ভ্রমণকারী নদী বক্ষে হাসি-গান-আড্ডায় আনন্দ বিনোদনের মাধ্যমে উপভোগে মেতে উঠেন। দিনভর আনন্দ ভ্রমণকালে দৃষ্টিনন্দন সড়ক আর হাওরের প্রকৃতি পরিবেশ,সাদা বক পাখিসহ নানা প্রজাতির পাখির কলরব উপভোগ করার পাশাপাশি কামালপুর হাওরের বঙ্গভবনে প্রেসিডেন্ট আবদুল হামিদের দৃষ্টিনন্দন বাড়ি ও হাওরের বুক চিরে চলে যাওয়া দৃষ্টিনন্দন সড়ক ঘুরে ঘুরে দেখেন সবাই।“বর্ষাকালে নাউ,শুকনাকালে পাও”স্থানীয়দের মধ্যে যুগ যুগ ধরে চলা এই প্রবাদকে হাওরের জলে ডুবিয়ে দিয়েছে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক। সড়কটি হাওরের প্রাণ ভোমরায় পরিণত হয়েছে। হাওরের চেহারাই বদলে দিয়েছে। এটিই এখন পর্যটকদের মূল আর্কষণ। আনন্দ নৌ-ভ্রমনে প্রাক্তন ছাত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল,সংগঠনের সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী মো: মহিউদ্দিন চৌধুরী শরীফ,সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমান,সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ,সৈয়দ রিয়াজুল ইসলাম চৌধুরী বকুল,নৌ-ভ্রমণ কমিটির আহ্বায়ক মিসির উদ্দিন মাষ্টারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যসহ তাদের পরিবার পরিজন অংশ নেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। ভ্রমনকালে প্রাছাসের প্রধান উপদেষ্টা সৈয়দ সালাউদ্দিন মুকুল বলেন কর্মমূখর জীবনে কাজের ফাঁকে নদীর মাঝ দিয়ে নৌকায় বসে প্রকৃতির অপরুপ দেখাটা এক অন্যরকম আনন্দ। যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে পরিত্রাণ পেতে এ নৌকা ভ্রমণের আয়োজন অনন্য। নৌ-ভ্রমন শেষে সংগঠনের সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী মো: মহিউদ্দিন চৌধুরী শরীফ বলেন প্রথমবারের মত সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে আনন্দ নৌ-ভ্রমনের আয়োজন করেছি। সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকবে।

Tag
আরও খবর