নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনির বেতনা নদীতে কুল্যা-বুধহাটা সংযোগ সাঁকো নির্মাণ শুরু

আশাশুনি উপজেলার কুল্যা ও বুধহাটা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া বেতনা নদী খনন কাজের জন্য খেয়াপারাপার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষের নদী পারাপারে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মানুষের কষ্ট লাঘবে বৃহস্পতিবার সকালে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সংযোগ সাঁকো নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয়রা।
কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকী ফেরদৌস পলাশ ও বাহাদুরপুর ইউপি সদস্য নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সাঁকো নির্মাণ কাজ শুরু করা হয়েছে। নদী পারাপারের ব্যবস্থা না থাকায় বাহাদুরপুর এলাকা থেকে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। কোমর পানি মাড়িয়ে কাদামাটি মেখে, পোশাক ভিজিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।   
কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকী পলাশ বলেন, বাহাদুরপুর এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ইউপি সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে বাহাদুরপুরবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ সংযোগ সাঁকো নির্মাণ করছেন। কাজ শেষ হলে চলাচলের জন্য সমস্যা সাময়িক ভাবে কেটে যাবে।

Tag
আরও খবর