নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে সর্বোচ্চ সংখ্যক ইঁদুরের লেজ জমা দেওয়ায় এক চাষীকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষককে পৃরস্কৃত করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে “ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক সমাবেশে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক মল্লিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মেরিন ফিসারিজ কর্মকর্তা রতœা সাহা, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার মন্ডল, মুজিবর রহমান, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, জাহিদ হাসান, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, দ্যুতি কৃষ্ণ সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঁদুরের লেজ কর্তন করে অভিযানের শুভ উদ্বোধন করেন, ইউএনও মোঃ রনি আলম নূর। এছাড়া অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২৫০ টি ইঁদুরের লেজ জমা প্রদান করায় আশাশুনি সদরের কৃষক আঃ কুদ্দুছ গাজীকে ক্ষেতে কীটনাশক স্প্রে মেশিন পৃরস্কার দেওয়া হয়।

Tag
আরও খবর