ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আজ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ রোল মডেল:সালমান এফ রহমান

বসির আহামেদ:


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সারা পৃথিবীতে বাংলাদেশকে যেভাবে উঁচু মর্যাদায় নিয়ে গেছে আজ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ রোল মডেল। বিএনপি-জামায়াত সরকারের আমলের মতো এখন আর খাদ্যের জন্য অন্যের কাছে হাত পাততে হয় না। তাই এখন বিদেশে সবুজ পাসপোর্ট দেখলে আমাদেরকে অনেক সম্মান ক নবাবগঞ্জ উপজেলায় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন সালমান এফ রহমান।সালমান এফ রহমান বলেন, যদি বঙ্গবন্ধু দেশটা স্বাধীন না করতেন আমরা আজ এত কিছু পেতাম না। আমরা পাকিস্থানের গোলাম হয়ে থাকতাম। শেখ হাসিনার কারণে দেশ আজ এতটাই উন্নত হয়েছে যে আজ পাকিস্থানসহ বিশ্বের অন্যান্য দেশ আমাদের নিয়ে স্বপ্ন দেখে। তারা স্বপ্ন দেখে আমরা ও বাংলাদেশের মতো উন্নত হতে চাই। কাজেই এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।সমাবেশে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার, বাদল চন্দ্র বিশ্বাস, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় কামটির সহসভাপতি আবুল হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারন সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

Tag
আরও খবর