নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা



'আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার দুপুরে র‍্যালিটি উপজেলা পরিষদ বিজয় চত্বর থেকে বের হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। 


পরে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন এর 

সভাপতিত্বে ও উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন। 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পল্লী বিদুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাছুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী,  উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী

মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,

স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


এসময় উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর উত্তরসূরী গণতন্ত্রের মানসকন্যা উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিষ্ময়কর গতিতে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের সকল মানুষের জন্য পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা নিশ্চিত করে সকলে মিলে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় অব্যাহত রাখতে সকলে সহযোগিতা প্রয়োজন। 


অনুষ্ঠানের সভাপতি মেহরাজ শারবীন হাত দোয়ার উপর গুরুত্ব আরোপ সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সকলকে সচেতন করেন এবং জীবানুমুক্ত না থাকলে শরীরে বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয় বলেও সর্তকর্তসহ বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের সমাপ্তি করেন।

Tag
আরও খবর