কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হল শেখ রাসেল দিবস


'শেখরাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার(১৮ অক্টোবর) উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ অন্যান্য সংগঠন।

পরে  উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের ও শিশুদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ও আলোচকবৃন্দ কেক কাটেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ্-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, মোরেলগঞ্জ থানা ইনচার্জ মোঃ সাইদুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা প্রকৌশলী আরিফুল ইসলাম , একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-জাবির, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ত্রিদীপ সরকার,আনসার বিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। 

আলোচনা শেষে শেখ রাসেল দিবসের কুইজ, চিত্রাঙ্কন, প্রেজেন্টেশন প্রস্তত ও শ্রেষ্ঠ ল্যাব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে  সরকারি  সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে আনন্দ  র‍্যালি,  আলোচনা সভা, শেখ রাসেল  দেয়ালিকা'র উন্মুক্তকরণ, শেখ রাসেল স্মরণে বৃক্ষরোপন কর্মসূচি পালন সহ শিক্ষার্থীদের  মাঝে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  এছাড়াও উপজেলার  বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে  পালিত হয়েছে। 


Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে