শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

সারিয়াকান্দিতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান

সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতেও ইলিশ সম্পদ সংরক্ষণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য দপ্তরের নির্দেশনায় প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট, ১৯৫০ এর অধীন প্রণীত প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস রুলস্, ১৯৮৫ এর রুল ১৩ মোতাবেক ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর (মঙ্গলবার) সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এর নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগীতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রায় ২৫০০ মিটার কারেন্ট জাল এবং ১১ টি চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, জেলা মৎস্য অফিসার কালিপদ রায়, জেলা মৎস্য দপ্তর বগুড়া'র সহকারী পরিচালক মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার গোলাম মোর্শেদ প্রমুখ।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, ইলিশের প্রজনন মৌসুমে যদি মা ইলিশ রক্ষা করা না যায় একসময় আমাদের ইলিশের চাহিদা অপূর্ণ থেকে যাবে।  এজন্য মা ইলিশ রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। আগামী ০২ নভেম্বর পর্যন্ত নদীতে প্রশাসনের টহল অব্যাহত থাকবে। ইলিশ রক্ষায় যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কেউ যদি তা লঙ্ঘন করে, তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জব্দকৃত জাল কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Tag
আরও খবর