২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

শেখ রাসেল দিবস উপলক্ষে নাজমুন নাহার এর কবিতা

ছবি - নাজমুন নাহার




আমি রাসেল বলছি

নাজমুন নাহার 


তোমরা যারা আছো বেঁচে হয় কী মনে কভু? 

কী ঘটেছে মুজিব ঘরে কী করেছেন প্রভু?

আমি রাসেল জন্ম নিলাম বত্রিশ নম্বর ভবন 

চঞ্চলতায় ছিলাম এমন লজ্জা পেতো পবন।

 শখটা ছিল মাছ ধরা মোর পুকুর পাড়ে গেলে 

ছোট বড় নানান রকম মাছ যে আমার মেলে

ধরতাম আমি ঠিকই ওদের দিতাম আবার ছেড়ে

যাওয়ার সময় ওরা আমার হৃদয় নিতো কেড়ে।

গরু মুরগি পায়রা পুষতে লাগতো আমার ভালো

পোলাও ডিমপোচ,সমুসা কোক খাওয়ার পাতে ঢালো।

আরও খেতাম মজা করে ঢেঁড়স ডিমে চিনি

বাসতাম আমি তাঁকে ভালো এনে দিতেন যিঁনি।

তিনি হলেন মা জননী আমার যতো আশা

আজও আছি তারই কোলে নিয়ে ভালোবাসা 

হাসু বুবুর চুলের বেনী নিয়ে করতাম খেলা

টুংটাং শব্দে সাইকেল চালান কেটে যেত বেলা।

বড় হওয়ার স্বপ্ন ঘরে বুলেট মেরে ক্ষত

আগষ্টের'ই পনেরো তে তাই তো আমি গত

পঁচাত্তরে  বয়স দশে আজো আমি খোকা

আমায় মেরে করলে প্রমাণ তোমরা কত বোকা!