ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ :সালমান এফ রহমান

বসির আহামেদ:


 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম। আমাদের বয়স প্রায়ই শেষ এখন তোমাদের সময়। বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে তাই বিশ্ব বাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে সেই জন্যে তোমাদের এগিয়ে আসতে হবে। তা না হলে আমরা পৃথিবীতে পিছিয়ে পড়ব। প্রযুক্তিতে আমরা পিছিয়ে থাকতে চাই না।শনিবার ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ আয়োজিত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ ও বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালমান এফ রহমান এমপি বলেন, এখন আমরা বিগত সরকারের মতো বিশ্বের অন্যান্য দেশে ভিক্ষা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে আজ বাংলাদেশ একটি রোল মডেল। আজ পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে।এসব সম্ভভ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কারণে। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছে বলেই আজ তার পরিকল্পনায় দেশে একর পর এক উন্নতি হচ্ছে জাতি উন্নত হচ্ছে।এমপি আরো বলেন,সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সরকারি বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রনালয়ে যা করণীয় দরকার তা আমি করব। যাতে করে এ অঞ্চলে সবাই কলেজে শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়।

Tag
আরও খবর