কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনি প্রেসক্লাবে দ্বি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ফারুক সভাপতি, হাসান সম্পাদক, আশিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে আশাশুনি প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নির্বাচন— ২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশাশুনি প্রেসক্লাব হলরুমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২৯জন সদস্য তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। নির্বাচানে সভাপতি পদে জি এম আল ফারুক ১৫টি ভোট পেয়ে বে—সরকারি ভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সমীর রায় ১৪টি ভোট সংগ্রহ করেন। গত ২৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে এস কে হাসান এবং সাংগঠনিক পদে প্রভাষক আশিকুর রহমান আশিক নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইর্ডি অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, পোলিং অফিসার ছিলেন একই অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায় ও গোলাব রব্বানী। নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আশাশুনি থানার এস আই আব্দুর রহিম ও এ এস আই আব্দুল আলিম। নির্বাচন পর্যবেক্ষন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইচ চেয়ারম্যান অসিম রবণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন প্রমুখ।

Tag
আরও খবর