কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

নৌকা প্রতীকে ভোট দিতে হবে, উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সমগ্র বাংলাদেশ - বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন এমপি

 বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)  আসনের এমপি   বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন   বলেছেন,  পরমাণু যুগে বাংলাদেশ। বিশ্বের পরমাণু ক্লাবের ৩৩ তম দেশ এখন বাংলাদেশ। পদ্মা সেতু, কর্ণফুলি ট্যানেল,  মেট্রোরেল সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে শেখ হাসিনা সরকার।  শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। 

এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে,আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এখন ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ হয়েছে মাত্র  ৩-৪ ঘণ্টার। কিন্তু বিএনপি জোট সরকারের সময় দেশের উন্নয়নের নামে লুটপাট হয়। কাজেই দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

আর আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে। কেননা তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান; যা অতীতের সব সরকারের তুলনায় অনেক গুণ বেশি।২০২০ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে এ আসনে প্রায়  সাড়ে ৬শ' কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। এসব প্রকল্পের তথ্য প্রচারের জন্য মঞ্চে উপস্থিত হবার কিছুক্ষণের মধ্যে উন্নয়ন সভাটি জনসমুদ্রে পরিণত হয়।

আজ শনিবার, (১৪ অক্টোবর)  বিকেলে  বাগেরহাটের  মোরেলগঞ্জ সরকরি এসএম কলেজ মাঠে  ও উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সভায় আরো বক্তৃতা করেন, পঞ্চকরন ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর  রাজ্জাক মজুমদার, উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান   মাস্টার সাইদুর রহমান, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজ,  

তেলিগাতী ইউনিয়ন চেয়ারম্যান মোর্শ্বেদা আকতার, পুটিখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, শরণখোলার  সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ  সাইফুল ইসলাম খোকন,  শরণখোলা উপজেলা আওয়ামী লীগ  সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন,  সাউথখালী ইউনিয়ন চেয়ারম্যান ইমরান হোসন রাজিব, মোরেলগঞ্জ উপজেলা  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান লাল, শহীদুজ্জামান সাবু,আমিনুল  ইসলাম মিলন ।  সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

 বাগেরহাট-৪ আসনের বীর মুক্তিযোদ্ধা  সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন আরো বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। উন্নয়নের পরিবর্তে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সারা দেশের প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। এতসব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠীর কাঁধে ভর করে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে । তাদের এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না।








Tag
আরও খবর