বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ফিলিস্তিনে ইসরাইলী অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে এবং অবৈধ ইসরায়লী অগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহ।এছাড়াও সম্মিলিত ওলামায়েকেরামের ব্যানারে আরেকটি মিছিল হয়।


আজ শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় জেলা শহরের দক্ষিণ স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 



এতে সভাপতি তার বক্তব্য বলেন, ১৯৪৬ সাল থেকে অবৈধ ইসরায়েল ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনে আগ্রাসন, নির্যাতন, খুন চালাচ্ছে। তখন থেকে জাতিসংঘ কিংবা ওয়াইসির জোরালো কোনো ভূমিকা ছিলো না। বিবৃতিতে দায়সারা সেরেছে। কিন্তু মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকার পর ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে, মানবতার পক্ষে  আল আকসার পক্ষে হামাস যখন প্রতিরোধ আন্দোলন গড়ে তুললো তখনও তারা নিরব ভূমিকায় আর কেউ কেউ মানবতার বুলি ফোটায়। ইসরায়েলের দালালেরা  মানবতার বুলি ফুটালেও মূলত তারা মানবতা বিরোধী। তারা মুসলমানদের আল আকসা ধ্বংস করে দিতে চায়। বিশ্ব মুসলিম কখনোই তা হতে দিবে না। 


সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন সাহেব বলেন, ওরা জানে না যে ফিলিস্তিনে এবং আল আকসায় হামলা করে তারা সারা বিশ্ব মুসলমানদের বুকে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছি এখনও বলছি। আমরা আমাদের কথা দিয়ে অর্থ দিয়ে ফিলিস্তিনকে সহায়তা করবো ইনশাআল্লাহ। 



এতে আরো উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ হ ম নোমান সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ লোকমান হোসাইন , জেলা সদস্য মুফতি শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওঃ মোখলেসুর রহমান ও ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মো: ইউনুস খান।

আরও খবর