কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত


' অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ  বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

 শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই- আলম বাচ্চু  এবং উপজেলা নির্বাহী অফিসার  এসএম তারেক সুলতানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা,  এনজিও  কর্মীবৃন্দ, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীবৃন্দ,  ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ,  শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম  কর্মীরা  র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে মোরেলগঞ্জ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও ভূমিকম্প  বিষয়ক সচেতনামূলক  বিভিন্ন মহড়া প্রদর্শন  করেন। 

পরে উপজেলা  পরিষদের চেয়ারম্যান ও উপজেলা  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি  এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  সন্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার, একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা  প্রবীর কুমার দেবনাথ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।


Tag
আরও খবর