কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

ফরিদপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরের অম্বিকাপুরে কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ অক্টোবর) রাতে গোবিন্দপুর এলাকার জামাল মোল্যা নামের এক ব্যক্তির মেহগনি বাগানের পশ্চিম পাশ থেকে তুরাগের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।


নিহত তুরাগ শহরের মধ্যআলীপুর মহল্লার কানাই মাতুব্বরের মোড় এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।


পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার মেহগনি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বাঁ হাতের কনুইয়ের ওপর অংশ শরীর থেকে বিছিন্ন করে কেটে ফেলা হয়েছে। ডান হাতে ও দুই হাঁটুতে কোপের আঘাত রয়েছে। ঘটনাস্থলে ফরিদপুরের পুলিশ সুপার, সিআইডির ক্রাইমসিন ও পিবিআই পুলিশের একটি টিম পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে।


ফরিদপুরের পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মাদকের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর