প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শেরপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও ফারুক আল মাসুদ

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের ঝড়েপড়া রোধ, স্কুলের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের নেতৃত্বে বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হওয়ায় ফারুক আল মাসুদকে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ইউএনও ফারুক আল মাসুদ বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। সারাজীবন মানুষের জন্য কিছু করতে চাই। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Tag
আরও খবর