চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

সারিয়াকান্দিতে থানা পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১১অক্টোবর) সকাল ১১ টায় সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে গাবতলী সার্কেল বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী এর সভাপতিত্বে এই সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।


সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক আওয়াল কাফি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সমন্বয়ক এনামুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত চন্দ্র সাহা প্রমুখ।


এই সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সারিয়াকান্দি থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক সহ গুণীজন।

Tag
আরও খবর