২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

মনের জায়গা জুড়ে শুধু তোমার বসবাস।

মনের বিশাল জায়গা জুড়ে তো শুধু তোমারই বসবাস,অথচ মনের খবর রাখোনি কখনো!

বুকের আষ্টেপৃষ্টে তুমিই জড়িয়ে ছিলে,অথচ বুক পকেটে কলম না রেখে দুঃখ রেখেছি;তুমি খেয়ালই করোনি!

মনের গ্রিল জুড়ে রোজ বৃষ্টি নামতো,ভিজিয়ে করে দিতো একাকার।তুমি তো মনেই ছিলে,গভীর সে বৃষ্টির জলে ভিজতে না?

কতশত নির্ঘুম রাত পেরিয়ে এ মনে কতকিছুই ভেবেছি,তুমি রেখেছো মনের খবর?রাখোনি!

আজও কান্না জমে রোজ,নিমিষেই বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয় যায় সবকিছু!তবে তুমি ভিজো না?

গত বসন্তেও মন বড্ড খারাপ ছিল, তবে তুমি দেখোনি!

বসন্ত কে*টে গিয়ে কত যুগ চলে যায়,তুমি তো এ মনেই থাকো;মনের খবর রাখো না?

শহরের ল্যাম্পপোস্টের আলোর দিকে তাকালে চোখ ঘোলা হয়ে যেত কান্নার জল জমে!তুমি তো সারাক্ষণ চোখেই থাকো,তবে কান্নার জল দেখোনি?

মনের বিশাল জায়গা জুড়ে শুধু তোমার বসবাস,অথচ মনের আন্দাজই বোঝোনা।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag