চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলার আসামি আটক

বগুড়ায় ব্যবসায়ীর উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামিকে আটক করেছে র‍্যাব।
১০ অক্টোবর (মঙ্গলবার) ভোরে সদর এলাকা থেকে মানিকচক এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদি হাসান শাওন (৪১) কে আটক করা হয়।
এর আগেও আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৯ টি মামলা রয়েছে বলে মঙ্গলবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত ওই ব্যবসায়ীর বাবা মামলা দায়ের করার পর র‍্যাবের টিম আসামিকে ধরতে অভিযানে নামলে মঙ্গলবার ভোর ৬ টায় আসামি শাওনকে বগুড়া সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁর নামে মোট ৯ টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৪টি, মাদক মামলা ২টি, হত্যা চেষ্টা মামলা ২টি এবং ১টি চুরির মামলা চলমান রয়েছে।
অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়া'র কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর শাওন সহ তার দলবল বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মুরগি ব্যবসায়ী সেলিমের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সেলিম কুটুরবাড়ি দক্ষিণপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। ওই দিন রাত সাড়ে ১০টায় সেলিমের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এতে সেলিম গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সেলিমের বাবা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় শাওন সহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়।

Tag
আরও খবর