শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত স্পোর্টস ক্যালেন্ডার

এবারই প্রথম নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত করা হয়েছে স্পোর্টস ক্যালেন্ডার। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর অনুমোদিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ অর্থবছরের আন্তঃবিভাগ ও আন্তঃঅনুষদ ক্রীড়া প্রতিযোগিতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।


স্পোর্টস ক্যালেন্ডারে জানানো হয়, আন্তঃবিভাগ (ইনডোর গেমস) প্রতিযোগিতা –টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন (ছাত্র/ছাত্রী) অক্টোবর মাসের ২য় সপ্তাহ-২০২৩, আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী) নভেম্বর মাসের ১ম সপ্তাহ-২০২৩, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র) নভেম্বর মাসের ৩য় সপ্তাহ-২০২৩, আন্তঃবিভাগ এবং আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহ-২০২৪, আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) মার্চ মাসের ২য় সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হবে। এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাঃ- টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা (ছাত্র), আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডল জানান, ‘উপাচার্য স্যার নিজে থেকেই আমাদের স্পোর্টস ক্যালেন্ডারের কথা জানিয়েছেন এবং স্যারের নির্দেশনা মোতাবেক আমরা স্পোর্টস ক্যালেন্ডার করেছি।  আর এখন থেকে প্রতি বছর জুলাই মাসের শুরুতেই স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ করা হবে এবং সেটি বাস্তবায়নে কাজ করা হবে। আর এবছর বিকেএসপি কোটায় প্রথমবারের মতো ভর্তিও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি আশা করি খুব দ্রুত আমরা ভালো কিছু করতে পারবো।

আরও খবর