ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মাদকের টাকার জন্য খুন করা হয় সুকুরকে

কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় ভোররাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন নবাবগঞ্জের সবজি বিক্রেতা মো. সুকুর (৪২)। মূলত মাদকের টাকার জন্য ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতে সুকুরকে হত্যা করে ছিনতাইকারীরা। এ ঘটনায় জড়িত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- ইমন (২৫), রুবেল (৩২), মো. দিপু (২২), মো. মন্টু (২০) ও মো. হানিফ (২৮)। গত ২৪ ঘণ্টায় টানা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ, ডিএমপি ও রাজশাহী থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইসগিয়ার ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুরে আলম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবী। মাদকের টাকার জোগাড় করতে এরা বিভিন্ন সময় ছিনতাই করে থাকে। দিনের বেলা ঘুমিয়ে কাটিয়ে দেয়। রাতের বেলা নির্জন স্থান বা সড়কে এরা ছিনতাই করে থাকে। ছিনতাই করার সময় এদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সবজি বিক্রেতা সুকুর।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, নিহত সুকুরের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার চর মধুচরিয়া আগলা এলাকায়। তিনি এলাকায় সবজি বিক্রি করে সংসার নির্বাহ করেন। ১ সেপ্টেম্বর ভোররাতে শ্বশুরবাড়ি সিরাদিখান থেকে রাজধানীর শ্যামবাজারে আলু ও পেঁয়াজ কেনার জন্য রওনা হন। সিএনজিযোগে এসে নামেন কেরানীগঞ্জের কদমতলীতে। এরপর রিকশা নিয়ে আমবাগিচা খালপাড় হয়ে বুড়িগঙ্গার তীরে যাওয়ার সময় গদু মাস্তানের মাজারের সামনে রিকশার গতিরোধ করে ছিনতাইকারী ইমন ও রুবেল। দিপু, মন্টু, হানিফ ও আরও একজন রাস্তা পাহারা দিচ্ছিল যাতে কোনো লোক দেখে না ফেলে। এ সময় ইমন সুকুরকে সুইচগিয়ার দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার কাছে থাকা সবজি কেনার ৩০ হাজার টাকা নিয়ে নেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান জানান, সুকুর হত্যাকাণ্ডে ৬ জন জড়িত ছিলেন। ৫ জনকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। বাকি এক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

মৃত সুকুরের পিতা ওয়াজউদ্দিন বলেন, সুকুরের ছোট একটি সন্তান রয়েছে। এছাড়াও তার স্ত্রী সন্তানসম্ভবা। ঘটনার রাতে সুকুর শ্বশুরবাড়ি সিরাজদিখানে ছিল। ভোরে আলু ও পেঁয়াজ কেনার জন্য শ্যামবাজারের উদ্দেশে রওনা দিয়ে খুনের শিকার হয়। আমি পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞ। তারা দ্রুত খুনিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যারা আমার বুক খালি করেছে, আমার নাতিদের পিতৃহারা করেছে তাদের ফাঁসি চাই।

Tag
আরও খবর