ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

বিকাশের প্রতারককে ভ্রামামান আদালতের কারাদন্ড

মাহবুব আলম 

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরে ভেদরগঞ্জে বিকাশ নাম্বারে কল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে এক প্রতারককে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 এ সময় প্রতারকের কাছ থেকে ভুক্তভোগী অভিযোগকারীর হাতিয়ে নেয়া অর্থ উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, শনিবার (৭ অক্টোবর) সকালে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের এক মহিলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেন তার মেয়ে তাকে ৩ হাজার টাকা পাঠিয়েছে। এর পরে একটি নাম্বার থেকে বিকাশ অফিসের কথা বলে তিনি পিন নাম্বার চায়। পিন নাম্বার দেয়ার পরে তার বিকাশে থাকা টাকা চলে যায়।

 এর পরে ঐ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে থানা পুলিশ ও আনছার সদস্য মোঃ আবুল কালাম ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালিয়ে মোঃ শাহাজালাল (৪০) কে আটক করে। সে একই উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের খাসগাজীপুর গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা প্রতিদিনই অভিযোগ পাচ্ছি যে বিকাশ প্রতারকদের কারণে সহজ সরল অসহায় মানুষ তাদের অর্থ খোয়াচ্ছে। আজ অভিযোগ পাওয়ার সাথে সাথে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালিয়ে শাহাজালালকে আটক করতে সক্ষম হই। এবং অভিযোগ কারির টাকা উদ্ধার করি। এবং তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের জেল দিয়েছি।

তবে শাহাজালাল বলেন ফরিদপুরের একটি প্রতারক চক্রের হয়ে কাজ করে সে।

Tag
আরও খবর