শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

বিশ্বকাপে টাইগারদের পাশে দাঁড়াল আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-10-2023 04:30:25 pm

ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে। এ দেশের সমর্থকদের আর্জেন্টিনা প্রীতি দেখে মুগ্ধ হয়েছিল লিওনেল মেসির দেশ। এরপরে বিভিন্ন মুহূর্তে বাংলাদেশকে স্মরণ করেছে আর্জেন্টিনা। এবার ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের বৈশ্বিক আসরে অংশ নেয়া বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পোস্টে বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।



শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বাংলাদেশ দলকে শুভ-কামনা জানায় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।


ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আইসিসি ২০২৩ বিশ্বকাপে যাত্রা শুরু করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাদের পরিচালিত করবে বিজয়ের পথে!’


শুভেচ্ছা বার্তায় দেখা গেছে, লিওনেল মেসি-ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজের একটি ছবিও যুক্ত করা হয়। পাশাপাশি জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদকে ছবিতে কোলাজ করা হয়েছে। যেখানে প্রচারণার অংশ হিসেবে বিকাশের নাম ও লোগো ব্যবহার করা হয়েছে। 


ছবি : আর্জেন্টিনার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সংগৃহীত। 


সর্বশেষ কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার জন্য বাংলাদেশিদের উন্মাদনা বিশ্ব গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। এরপর আর্জেন্টিনার কোচ থেকে শুরু করে অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন। বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক বেশ জোরালো হয়েছে ওই ঘটনার পর থেকে। সর্বশেষ গত মার্চে আর্জেন্টিনা ফুটবলের পাড়ভক্ত সাকিবের জন্য দেশটির ক্রিকেট দল একটি জার্সি পাঠিয়েছিল। যা খেলার আগেই আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে তুলে দেন।


প্রসঙ্গত, সপ্তমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে শনিবার (৭ অক্টোরব)। তার আগেই শুভ কামনা জানাল খেলাধুলায় বাংলাদেশের বন্ধু হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩১ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে