নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনিতে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি সদর কালী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলার শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাবেক শিক্ষক কালিপদ রায়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মৃন্ময় মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাবেক শিক্ষক সমীরণ কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক তুলসী চন্দ্র পাল, কাশিনাথ মন্ডল, সুমন মুখার্জী, কালিদাস চক্রবর্তী, স্বপন কুমার বিশ্বাস, দেবাকর সেন, বিবেকানন্দ মন্ডল লিটন, সদর ইউনিয়ন সভাপতি ধর্মদাস মন্ডল, সাধারণ সম্পাদক শংকর সরকার, যুব ঐক্য পরিষদের আহবায়ক কমলেশ সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধার্থ হালদার, সমীরণ চক্রবর্তী প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন গঠন সহ সরকারি দলের নির্বাচন ইস্তেহারে উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Tag
আরও খবর