‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

আত্মহত্যা মানেই বেঁচে যাওয়া নয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-10-2023 11:41:27 am

ছবি : ইন্টারনেট

◾তামিম হোসেন : সংক্ষিপ্ত জীবনে ছোট্ট এই ভুবনে, এক এক জন এক একটা ব্যাথা, যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। কেউ ফ্যামিলির সমস্যা, কেউ টাকার সমস্যা, কেউ নারী, বাড়ি, গাড়ি, ধন-সম্পদ, উত্তরাধিকার,লক্ষ পুরোন, চাকরি পাওয়ার আশায়, পড়া লেখা, টাকা পয়সা ইত্যাদি সমস্যায় জড়িত পৃথিবীর কেউ না কেউ।



কারো হাজারো কোটি টাকা আছে কিন্তু পরিবারে শান্তি নেই। কারো পরিবার আছে কিন্তু টাকা পয়সা নেই। এই সম্পর্ক গড়তেছে আবার বিচ্ছেদ। পত্রিকার পাতা খুললে এখন এই গুলোই চোখে পড়ে।কেউ কাঙ্ক্ষিত ফল পাঁচ্ছে না তাই ডিপ্রেশনে ভুগতেছে।দিন যত যাচ্ছে ডিপ্রেশন ততই গ্রাশ করতেছে। কারো প্রেম ভেঙ্গে যাচ্ছে, প্রিয় মানুষের শোকে বেঁচে থেকেও মনে হচ্ছে জিন্দা লাশ হয়ে আছে। এক সময় ধৈর্য হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আচ্ছা আত্মহত্যা করলেই কি বেঁচে গেলাম?


ভেবে দেখুন তো আপনি আত্মহত্যা করার পর আপনার পরিবার আপনাকে ছাড়া কিভাবে জীবন অতিবাহিত করবে? আপনার শোকে শোকে তারা কি ভালো থাকতে পারবে?)

এতো কষ্ট করে আপনাকে লালন পালন করলো, আপনার মা-বাবা, এতো কষ্ট, এতো পরিশ্রম একবার তাদের কথা ভাবুন, তাদের কথা চিন্তা করুন, আপনার মৃত্যুতে তাদের কি অবস্থা হবে। তারা কিভাবে বেঁচে থাকবে। তাদের চোখের জল শুকিয়ে যাবে আপনার জন্য কাঁদতে কাঁদতে। আপনার বাবা-মা আপনার চোখের দিকে তাকিয়ে বেঁচে থাকে। আপনার হাসিতে তারা হাসি খুশি থাকে, আপনি যদি না থাকেন, তাহলে তাদের কি অবস্থা হবে? আত্মহত্যা মহা পাপ। প্রতিটা ধর্মে আত্মহত্যা করতে নিষেধ করেছে।


আমাদের ইসলাম ধর্মে আত্মহত্যা হারাম, আত্মহত্যা কারির অবস্থান জাহান্নাম। আপনি আত্মহত্যা করে বেঁচে যাবেন না বরং আত্মহত্যা করে নতুন বিপদে নিজেকে জড়াবেন। একবার ভাবুন আপনি যে মেয়ে বা নারীর জন্য জীবন শেষ করে দিচ্ছেন, সে কি একবার হলেও আপনার কথা ভাবে? বরং সে অন্য কারো হাত ধরে চলে যাবে, না হয় অন্য কাউকে বিয়ে করে এক সময় আপনাকে ভুলে যাবে, সংসার জীবন ব্যস্ত হয়ে পরবে। কিন্তু তার জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন এবং নিজের পরিবারকে শোকের মধ্যে ফেলে দিচ্ছেন। আত্মহত্যা না করে নিজের পরিবারের দিকে তাকান, তাদের কথা ভাবুন। ধৈর্য ধরুন সময় সব বদলে দিবে। কারণ আপনার জন্য আপনার সৃষ্টিকর্তা সঠিক পরিকল্পনা কারি। সৃষ্টিকর্তা যা করেন আপনার ভালোর জন্য করেন। সে আপনাকে সঠিক পথ খুঁজে দিবে। তার কাছে বেশি বেশি চাইতে থাকুন, নিজেকে ধৈর্যশীল তৈরি করুন। নিজের প্রতি আস্থা হারাবেন না। আত্মহত্যা বেঁচে যাওয়া নয় বরং আপনার জন্য নতুন ভয়ানক পথে হাটা। পরিবারের জন্য শোকের আধার নেমে আসবে।


আমাদের মাঝে হাজারো বিপদ, আপদ, ডিপ্রেশন আসবে তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। নিজেকে বুঝাতে হবে, বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে সঠিক পথ চাইতে হবে। নিজেকে কখনোই শেষ করা যাবে না। যতো মেঘ আসুখ, যত কালো আধার আসুখ, সময় হলে সঠিক রাস্তা খুজে পাবেন, অপেক্ষায় আঁধার আলোর সন্ধান মিলবে।

তাই আসুন আমরা আত্মহত্যাকে না বলি। পাড়ায়-মহল্যায়, গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে, স্কুল -কলেজ, ভার্সিটি, মাদ্রাসা মসজিদে ইত্যাদি আত্মহত্যা যেনো না করে, সেই কথা গুলো বলি এবং মানুষকে সচেতন করি।আত্মহত্যা মানে বেঁচে যাওয়া নয় বরং আত্মহত্যায় পরিবারবর্গের এবং নিজেকে বিবদে ফেলা। আসুন আত্মহত্যাকে না বলি, জীবন বাঁচিয়ে নিজেকে গড়ি।


তামিম হোসেন

শিক্ষার্থী, ঢাকা কলেজ



আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯০ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে