নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন

আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ও পিএফজি গ্রুপ আশাশুনি  উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় আশাশুনি জনতা ব্যাংক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পিএফজি গ্রুপ আশাশুনি উপজেলা শাখার কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিএফজি গ্রুপ আশাশুনি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। তিনি দ্বন্দ্ব সংঘাত ও হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো: আবু তাহের, পিএফজি গ্রুপ আশাশুনি উপজেলার অ্যাম্বাসেডর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম আল ফারুক, অ্যাম্বাসেডর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, আওয়ামী লীগ নেতা রজব আলী, তবিবুর রহমান তৈবার, আনিসুর রহমান বাবলা, বিএনপি নেতা আব্দুল আলিম, কৃষকলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দিন, যুবদল নেতা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা, জগদীশ চন্দ্র সানা, ইয়াসিন আরাফাত, অ্যাম্বাসেডর আমান উল্লাহ শাওন, তানভীর রহমান রাজ, সাইমন ইসলাম তারিক, পিএফজি গ্রুপের সদস্য ইমদাদ হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।
Tag
আরও খবর