নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

আশাশুনিতে বিশ্ব প্রবীণ দিবস পালিত

আশাশুনিতে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উন্নয়ন সংস্থা আশাশুনি কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।  

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সংস্থার সামনে থেকে র ্যালী বেনর করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সংস্থার সামনে গিয়ে শেষ হয়। পরে সংস্থার হল রুমে "সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা" শ্লোগান সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা পরিচালিত আশাশুনি সদর ইউনিয়নে "প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি"র আওতায় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা বাবর আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওজিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ; ইউপি সদস্য তারক মন্ডল, বনমালী দাস, সমৃদ্ধির ইউনিয়ন সমন্বয়কারী এসএম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড প্রবীণ কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।
Tag
আরও খবর