বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ডোমারে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“মানসম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা”–এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলার প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০শে সেপ্টেম্বর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক চৌধুরী মানিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনালী ব্যাংক লিমিটেডের ডোমার শাখার ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায়, ডিমলা শাখার ব্যবস্থাপক রুহুল আমিন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও স্মার্ট বাংলাদেশের রুপকার জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সার্বজনীন পেনশন স্কিম গত ১৭ই আগষ্ট চালু হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকে পর্যন্ত সারা বাংলাদেশে ১৫ হাজার পুরুষ এবং নারী সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন এবং এই পেনশন স্কিমে আজকে পর্যন্ত ১০ কোটি টাকা জমা হয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই শেখ হাসিনার উপর সকলকে আস্থা রাখতে হবে।

Tag
আরও খবর







deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে