কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

কাদাকাটিতে এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিম এর পক্ষে গণসংযোগ

আশাশুনিতে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কাদাকাটির তেঁতুলিয়া বাজারে এ কর্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন মোড়ল, আওয়ামী লীগ নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ আব্দুস সামাদ বাচ্চু বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর সার্বিক ব্যবস্থাপনায় ও দিকনির্দেশনায় সরকারের উন্নয়ন তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের কাছে নৌকায়  ভোট চেয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তবিবুর রহমান তৈবার, আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি এম এম সাহেব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান সানা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল মজিদ সরদার, মহেশ্বরকাটি আড়তদার সমিতির সভাপতি আব্দুস সালাম, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমন, কাদাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাহিম সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের শত শত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর