মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

দুর্ভোগের চরমে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রাস্তা



জনগনের দুর্ভোগ চরমে পৌঁছেছে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী রাস্তার খানা খন্দ ও রাস্তা নির্মাণ কাজ থেমে থাকায়। সারা বছরই কষ্ট করে যানবাহন চালালেও বর্ষায় কষ্ট বেড়ে যায় আরো বেশি। রাস্তায় অনেক জায়গায় এমন খানা খন্দের তৈরি হয়েছে যে দেখে বুঝার উপায় নেই যে এটা রাস্তা নাকি পুকুর। দ্ইু দফা সময় বৃদ্ধির পরও ঈশ^রগঞ্জ আঠারবাড়ি রাস্তার কাজ শেষ না হওয়ায়  এ রাস্তায় প্রতিনিয়ত চলাচলাকারীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। তাই এ থেকে কষ্ট লাঘবের জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার জনসাধারণ। সওজ ঈশ^রগঞ্জ সড়ক শাখা সূত্রে জানা যায়, ২০২০ সালে জুন মাসে ঈশ^রগঞ্জ হতে আঠারবাড়ি পর্যন্ত ১শ ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ পান তাহের ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ পাওয়ার পর থেকে করোনা সহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যদিয়ে ১২ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হলেও সৈয়দ ভাকুরী হতে ঈশ^রগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার কাজ নিয়ে চরম বিপাকে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 

সওজ ঈশ^রগঞ্জ সড়ক শাখার উপসহকারি প্রকৌশলী মোজ্জামেল হক জানান, এই ৩ কিলোমিটার রাস্তার দু’পাশে রয়েছে পৌরবাসীর বাসাবাড়ি ও জায়গা জমি। এ সব জায়গা জমির অধিগ্রহণ ও মূল্য পরিশোধ না হওয়ায় রাস্তার দু’পাশে জমির মালিকরা রাস্তা নির্মাণ কাজ করতে দিচ্ছে না। ফলে এ তিন কিলোমিটার রাস্তা এখন খানা খন্দে বেহাল অবস্থায় পরিনত হয়েছে। এ রাস্তায় প্রতিদিন চলাচলকারী রাজেশ চক্রবর্তী জানান, সামান্য বৃষ্টি হলেই স্থানে স্থানে হাটু পানি জমে। বিশেষ করে ঈশ^রগঞ্জ হাসপাতাল গেটের সামনে ও খাদ্যগুদাম এলাকার গর্ত গুলো এখন ছোট পুকুরের রূপ ধারণ করেছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অগনিত যানবাহন ও পথচারীসহ হাসপাতালে আগত রোগী চলাচল করে থাকে। খানা খন্দের কারণে অহরহ ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বিশেষ করে চরম দূর্ভোগের শিকার হচ্ছে হাসপাতালে আগত রোগীরা। 

ঈশ^রগঞ্জ হাসপাতালের রোডের বাসিন্দা আসমা আক্তার জানান, সড়ক বিভাগ যতক্ষণ আমাদের জমি অধিগ্রহণ করে মূল্য পরিশোধ না করবে ততদিন এলাকাবাসী রাস্তা নির্মাণ কাজ করতে দিবে না। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, সম্প্রতি এই ৩ কিলোমিটার রাস্তার অধিগ্রহণ কাজের অনুমোদন দিয়েছে ভূমি মন্ত্রণালয়। কিছু দিনের মধ্যেই ক্ষতিগ্রস্থদের নিকট নোটিশ প্রদান করা হবে। এ রাস্তার কাজটি বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। 


Tag
আরও খবর