প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

হাটহাজারীতে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ

হাটহাজারীতে ঘরের তীরের সাথে ওড়না পেঁছিয়ে আরজু আক্তার (২২) নামের এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন বাড়িতে এঘটনা ঘটে। সে প্রবাসী মোহাম্মদ বাদশার স্ত্রী। তার রায়হান নামের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকাল ৯টার দিকে নিহত গৃহবধুর তিন বছরের সন্তান রায়হান রুম থেকে কান্না করতে থাকলে পরিবারের লোকজন শব্দ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে দেখতে পায় ঘরের তীরের সাথে ওড়না পেঁছিয়ে ঝুলে আছেন নিহত আরজু আক্তার। পরে স্থানীয় ইউপি সদস্য ও মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসেন।

নিহত আরজু আক্তারের ভাসুর মোহাম্মদ হোসেন বলেন, আমরা দুই ভাইয়ের পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে কারো কোন ঝগড়া-বিবাদ নেই। হঠাৎ কি জন্য আত্মহত্যা করেছে তা সঠিক জানি না। মির্জাপুর ইউপি সদস্য সুমন তালুকদার বলেন তাদের পরিবার থেকে আত্মহত্যার খবর শুনে আমি ঘটনাস্থলে যায়। পরে পুলিশ্ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর