শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2023 01:27:54 am

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হুমকি দিয়ে লাভ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া করে না আওয়ামী লীগ। ষড়যন্ত্র করে লাভ নেই। তত্বাবধায়কের নামে অস্বাভাবিক সরকার আওয়ামী লীগ মানে না। ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে বিএনপি আবার আগুন সন্ত্রাস করতে এলে তা শক্ত হাতে মোকাবিলা করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


তিনি বলেন, 'অনুমতি নেবেন না। আইন মানবেন না। অনুমতি না নিয়ে কোথায় যাবেন? জনগণ যখন ধাওয়া দিবে যাবেন কোথায়? আগুন নিয়ে আসবেন। নাশকতা করবেন। ওই নাশকতার কালো হাত ভেঙে দিবো। মাঠ ছাড়ব না। ষড়যন্ত্র মোকাবিলা করব। আগামী ৩৬ দিন আমাদের ঘুম হারাম। সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেন ডাক দিলে চলে আসবেন।'


ওবায়দুল কাদের বলেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞাকে বাংলাদেশ ভয় পায় ন। বাংলাদেশ চলবে তার সংবিধান অনুযায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশের গণতন্ত্রকে বাচাতে আগে ট্রাম্পকে সামলাক।


সেতুমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন কিভাবে হবে সংবিধানেই তার উল্লেখ আছে। আমরা নির্বাচন করব সংবিধান অনুযায়ী। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই। নিষেধাজ্ঞা, ভিসানীতি দেয়ার তুমি যুক্তরাষ্ট্র কে?


আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, লে: কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ডা. দীপু মনিসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে