দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

বাংলাদেশী নারী বক্সার জিন্নাতের বিদায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2023 07:34:05 am

নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী নারী বক্সার জিন্নাত ফেরদৌসের ১৯তম এশিয়ান গেমসের পঞ্চম দিন বক্সিংয়ের প্রি কোয়ার্টার থেকে বিদায় নিয়েছেন। আজ মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের কাছে ৫-০ পয়েন্টের ব্যবধানে হেরেছেন জিন্নাত।


হাংজু জিমনেসিয়ামে ৫০ কেজি ওজন শ্রেনীতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিন্নাত। প্রতিদ্বন্দ্বিতায় ৫ বিচারকের সবাই জিনাতের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে ৫-০ ব্যবধানে হার মানতে হয় তাকে।


যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রাদেশিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত এই বক্সারের। সেখানকার বক্সিংয়ের মান খুবই উন্নত। যে কারণে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করায় তাকে দেশের হয়ে এশিয়ান গেমসে অংশগ্রহনের সুযোগ করে দেয় বক্সিং ফেডারেশন। তবে দেশের হয়ে তার অভিষেকটি খুব একটা সুখকর হয়নি।


বাংলাদেশের হয়ে অভিষেকে হতাশ হলেও ভবিষ্যতের জন্য আরো বেশী করে প্রস্তুতি নিতে চান এই বক্সার। সেই সঙ্গে আগামীতেও বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। আগামী বছর প্যারিস অলিম্পিকেও অংশগ্রহনের স্বপ্ন দেখছেন জিন্নাত।


এক প্রশ্নের জবাবে জিনাত বলেন, এশিয়ায় অনেক ভালো বক্সার আছেন। তার মঙ্গোলিয় প্রতিপক্ষও বেশ অভিজ্ঞ ও পেশাদার বক্সার বলে উল্লেখ করেছেন জিন্নাত।


হাংজু গেমসে বাংলাদেশের জার্সি পড়ে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে পরাজিত হবার পর জিনাত বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমার দারুন লাগছে। প্রতিপক্ষ আমার চেয়ে কিছুটা শক্তিশালী ছিলেন এবং বেশ ইতিবাচক ছিলেন। আমি নিজের সেরাটা দিয়ে লড়েছি।


যুক্তরাস্ট্রের বিভিন্ন প্রাদেশিক প্রতিযোগিতায় ভালো পারফর্মেন্স করলেও এশিয়ান গেমেসে তার পারফর্মেন্স দেখে হতাশ হয়েছেন অনেকেই। 

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩১ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে