কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইউএনও তারেক সুলতান, প্রশংসা সর্ব মহলে


বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জের ইউএনও এস এম তারেক সুলতান। 
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি  বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা. খালিদ হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এসএম তারেক সুলতানকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়।
জানা যায়, ২০২৩ সালের ১  জানুয়ারি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন এসএম তারেক সুলতান। যোগদানের পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি। যোগদানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম।  
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান  জানান, মোরেলগঞ্জে যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছেন। এছাড়াও এ আসনের সংসদ সদস্য এ্যাড.  আমিরুল আলম  মিলন ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা. খালিদ হোসেন স্যার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান একজন দক্ষ, সৎ ও কর্মঠ কর্মকর্তা। ২০২৩ এ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই। 

উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান ৩৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
লেখাপড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ও এমবিএ সহ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ডিগ্রি  অর্জন করেন । এছাড়াও  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিসাস্টার এন্ড ভালনারাবিলিটি ডিগ্রি অর্জন করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বৃত্তি নিয়ে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি হতে মাস্টার অব ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ডিগ্রি অর্জন করেন।  এছাড়া তিনি জাতিসংঘের হাই লেভেল মিটিং, ওয়ার্ল্ড লিডার্স ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। 
এদিকে, শ্রেষ্ঠ ইউএনও  নির্বাচিত  হওয়ার ঘোষণা  ছড়িয়ে পড়লে জেলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন  মহল থেকে অভিনন্দন  বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
গুনী এ ব্যক্তি খুলনা জেলার রূপসা এলাকার এক শিক্ষক পরিবারে জন্ম গ্রহণ করেন। 
Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে