বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ডোমারে গণশুনানিতে স্কাই ক্যাবল টেলিভিশনের ডিস ব্যবসায় বন্ধ রাখার নির্দেশ

সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের বৈধ নিবন্ধন না নিয়ে আরেক প্রতিষ্ঠানের কাছ থেকে ক্যাবলের মাধ্যমে সংযোগ এনে ব্যবসা পরিচালনা করায় নীলফামারীর ডোমারে গণশুনানির মাধ্যমে ‘স্কাই ক্যাবল টেলিভিশন’-কে ডিস ব্যবসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭শে সেপ্টেম্বর) দুপুরে ডোমার ক্যাবল নেটওয়ার্কের সত্ত্বাধিকারী জেবুন পারভীন ও পরিচালক মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বলের অভিযোগের প্রেক্ষিতে গণশুনানির মাধ্যমে স্কাই ক্যাবল টেলিভিশনের সত্ত্বাধিকারী বদরুল হককে তার ডিস ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ক্যাবল নেটওয়ার্ক টেলিভিশন আইন-২০০৬ এর আদেশ পর্যালোচনা করে ২য় পক্ষের ক্যাবল নেটওয়ার্ক অপারেটর লাইসেন্স বা ফিড অপারেটর লাইসেন্স কোনটিও নাই, তাই আইনত তাদের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনার কোন এখতিয়ার নাই। ক্যাবল নেটওয়ার্ক টেলিভিশন আইন-২০০৬, ৪ এর (১) ধারা মোতাবেক ২য় পক্ষ ফিড ক্যাবল অনলাইন লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করিয়াছেন। আইন অনুসারে লাইসেন্স প্রাপ্তি না হওয়া পর্যন্ত ব্যবসা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ, তাই ২য় পক্ষ বদরুল হকের স্কাই ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট নাজমুল আলম বিপিএএ জানান, অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে দেখে গেছে যারা অভিযুক্ত তাদের কোন কাগজপত্র নাই। তারা আবেদন করেছে এখনো লাইসেন্স পায়নি। তাই তারা ক্যাবল নেটওয়ার্ক টেলিভিশন আইনে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেনা। এরপরও যদি তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন তাহলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর