কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

লক্ষ্মীপুরে অস্ত্র সহ চট্রগ্রামের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নে  জৈনক রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে  ১.রিভালবার,২.এলজি( আগ্নেয়াস্ত্র) সহ  দূর্ধর্ষ সন্ত্রাসী মো: আলী আকবর ওরপে ঢাকায়া আকবর(৩১) কে গ্রেফতার করে পুলিশ।

আজ বুধবার (২৭/০৯/২৩ইং) ভোর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের দিক নির্দেশনায় ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মডেল থানার একটি ফোর্স তাকে গ্রেফতার করে।

মো: আকবর(৩১) পিতা:মঞ্জুর মিয়া, মাতা:হোসনেয়ারা বেগম চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি গ্রামের জব্বার সওদাগর বাড়ির বাসিন্দা।

বিষয়টি আজ বুধবার বিকেল ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং করে জানান জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ।

তিনি আরো জানান,আকবর বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে। সেজন্য লক্ষ্মীপুর আত্মগোপনে রয়েছে ও অপরাধ চক্রে জড়িয়ে পড়ছে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।এবং আরো তথ্য নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন,আকবর চট্টগ্রামের তৎকালীন শিবির ক্যাডার সাজ্জাদের একান্ত সহযোগী বলে জানান জেলা পুলিশ সুপার। শিবির ক্যাডার সাজ্জাদ ভারতে বসে চট্টগ্রামের ধন্যাঢ্য ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং বিভিন্ন অপরাধ করছে। তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে। সব মামলায় দুবছর কারাভোগ করে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর জামিনে বের হন। বের হয়ে আবারো চাঁদা দাবি করে আসছেন তিনি।

মো: আকবর ওরপে ঢাকায়া আকবরের নামে সিএমপি, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি ও চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে। 

আরও খবর