নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-09-2023 03:19:09 pm

গুঞ্জন ছিল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দলে নেই তামিম ইকবাল। সেটিকে সত্যি করেই আনুষ্ঠানিক ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোমরের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি তিনি। সেজন্য তাকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি। দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও, আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিসিবির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।


তামিম ইকবাল দীর্ঘদিন কোমরের ইনজুরিতে ভুগছেন। ওই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ খেলার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি। সেখানে ৪৪ রানের ইনিংস খেলে দলকে আশা দিলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান যে, কোমরের অস্বস্তি কাটেনি তার।


বিষয়টি তিনি ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টকে জানান। বিশ্বকাপ দলে নিলেও পুরোটা খেলতে পারবেন কিনা শঙ্কার কথা জানান। এরপর কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ দলে ‘আনফিট’ ক্রিকেটার নেওয়ার বিষয়ে আপত্তি তোলেন।


তামিম বিশ্বকাপ দলে থাকবেন কিনা ওই সিদ্ধান্ত চূড়ান্ত করতে সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় বৈঠক করেন কোচ ও অধিনায়ক। মঙ্গলবার তৃতীয় ওয়ানডে চলাকালীন বিসিবি সভাপতি পাপন বৈঠকে ডাকেন সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজাকে।


বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান ও তানজিম হাসান সাকিব।



আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩২ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে