বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

কুড়িগ্রাম জেলা আ:লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন



নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আ:লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের জেলা আ:লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার এর উদ্বোধন করা হয়েছে।


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই স্মার্ট কর্ণার উদ্বোধন করা হয়।  



মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আ’লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার জেলা আ’লীগ কার্যালয়ে এ স্মার্ট কর্ণার এর উদ্বোধন করেন। এসময়  জেলা আ:লীগের সভাপতি ও সাবেক এমপি জেলাপরিষদ চেয়ারম্যান মো: জাফর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ:লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দীন আহম্মেদ মঞ্জু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট কর্ণার উদ্বোধনকালে কবির বিন আনোয়ার বলেন,

বর্তমান আ’লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আ:লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে জেলার পর উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে এ কর্ণার স্থাপন করে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া হবে।



তিনি আরও বলেন, এই কর্ণার স্থাপনের ফলে এখন থেকে  জেলা আ’লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ,সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে। এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরো বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।


আরও খবর