নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে ২টি ক্লিনিকের ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত



বগুড়ার নন্দীগ্রামে ২টি ক্লিনিকের ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার নন্দীগ্রাম শহরের ৪টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি ক্লিনিকের ৯০ হাজার টাকা জরিমানা করে। 


এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার জানান, নন্দীগ্রাম শহরের ৪টি ক্লিনিকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন ও সঙ্গীয় ফোর্স হিসেবে থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 


তিনি আরো জানান, ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। লাইসেন্স নবায়ন না থাকা, আবাসিক ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স না থাকা, অপারেশন থিয়েটার অপরিস্কার, ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত ভর্তিকৃত রোগীর চিকিৎসা প্রদান করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ নানাবিধ অপরাধ উদঘাটন করা হয়। সেসব অপরাধের কারণে ২টি ক্লিনিকের অর্থদন্ড প্রদান করা হয়। 


ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান। রোকেয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে মৌখিকভাবে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়। নিউ মডেল ক্লিনিকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। 


আরও খবর