শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শার্শায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান,জরিমানা আদায়



যশোরের  শার্শার বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


সোমবার(২৫ সেপ্টেম্বর ) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা ইসলাম।


অভিযান পরিচালনার এসময় বাগআঁচড়ায় অবস্থিত জনসেবা ক্লিনিক,আল-মদিনা হাসাপাতাল,বাগআঁচড়া নার্সিং হোম, জোহরা মেডিকেল সেন্টার ও রুবা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদলতের একটি টিম। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার,বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার, জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও মেহেরুননেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।


এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিক গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪০) ধারা মোতাবেগ ৪ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।  


এ আদালত পরিচালনায় সহোযোগিতায় ছিলেন,শার্শা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স  এর মেডিকেল অফিসার হাবিবুর রহমান,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ সহ সংঙ্গীয় ফোর্স।

আরও খবর