উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা ॥ প্রাণনাশের হুমকি

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 25-09-2023 08:47:18 am


নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দেওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তর কায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিন্দু রাণী মন্ডল বাদী হয়ে একই এলাকার জিবন দাসের ছেলে দুলাল (৫৪), মৃত মধু চাঁনের ছেলে জগৎ চাঁন (৫০), স্বপন দাসের ছেলে অন্তর দাস (২০), প্রেমানন্দ দাসের ছেলে ওমর দাসকে (৩৭) বিবাদী করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী অর্ন্তভুক্ত করেন। 

ভুক্তভোগী বিন্দু রানী মন্ডল জানান, তার স্বামী এড. দয়াল চন্দ্র রায় কেরাণীগঞ্জ মৌজায় ৩৮ শতাংশ সম্পত্তি ভোগ দখল করে আসছে।  স্বামী এড. দয়াল চন্দ্র রায়ের মৃত্যুর পুর্বে ৫ শতাংশ জমি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের জন্য দান করে। বাকী ৩৩ শতাংশ সম্পত্তি আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। বর্তমানে বিবাদীরা উল্লেখিত ৩৩ শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। এতে আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিলে বিবাদীরা আমার পরিবারের সদস্যদের বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রাস্তা-ঘাটে যে কোনো স্থানে পরিবারের কাউকে একা পেলে মেরে  ফেলবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও তার পরিবার। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরী অর্ন্তভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত  মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে