কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

যুবলীগ নেতা রনি হত্যায় জড়িত খোকন গ্রেফতার


 যুবলীগ নেতা রনির হত্যায় জড়িত খোকন নামের একজনকে গ্রেফতার করেছে সিপিসি-১১। 


গ্রেফতারকৃতর নাম-মো. খোকন (৩৫)। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। এ সময় তার কাছ থেকে দেড়শো পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গতকাল রাতে র‍্যাব-১১’র সিপিসি ৩ এর একটি দল  চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।


সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।


তিনি বলেন, ভুক্তভোগী যুবলীগ নেতা মো. রনি পলোয়ান পেশায় একজন সিএনজি চালক। তিনি চাটখিল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদের একজন প্রার্থী ছিলো। গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে ঘর থেকে বাহিরে যায়। এরপর রনি রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায়। পরবর্তীতে২৩ সেপ্টেম্বর সকালে চাটখিল পৌরসভার পূর্ব সুন্দরপুর গ্রামের ফটিক্কা বাড়ির বাগানের রনির গলা কাটা লাশ পাওয়া যায়।


সংবাদ পেয়ে রনির স্ত্রী মামলার সাজু আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহ তার স্বামীর বলে সনাক্ত করে। পরবর্তীত সাজু অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় তাৎক্ষণিক র‍্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল ঘটনা সংঘটনকারী হত্যাকারীদের গ্রেফতার করতে ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে বিশেষ আভিযানিক দল ২৪ সেপ্টেম্বর মধ্য রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে খোকন (৩৫) কে গ্রেফতার করা হয়।


আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ৩৭ মিনিট আগে