গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

‘শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে পরোয়া করেন না’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-09-2023 08:50:00 am

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'মুক্তিযুদ্ধের এত বছর পরও কোনো কোনো শক্তি চোখ রাঙাচ্ছে, দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। মনে রাখতে হবে, শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে পরোয়া করেন না। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশকে এগিয়ে নেবেন তিনি।'


রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় যোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


তথ্যমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে তবে যথাসময়ে নির্বাচন হবে। কোনো বিদেশি পর্যবেক্ষক আসলে ঠিক আছে; না আসলে সমস্যা নাই। এদেশ আমাদের, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


মন্ত্রী আরো বলেন, মার্কিন ভিসা নীতির পর বিএনপি অনেক কথা বলে, এগুলো বলে লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এ সম্পর্ক আরো ভালো হবে। যারা নির্বাচনে বাঁধা দিবে তাদের ওপর ভিসানীতি আসবে।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে