প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

হাটহাজারীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

হাটহাজারীতে আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী মো.রুবেল (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে র্যাব-৭ ওই পলাতক আসামীকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ২২ সেপ্টেম্বর র্যাব অফিস সংলগ্ন পৌরসভার মাটিয়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের হাতে গ্রেফতার হওয়া মো. রুবেল নগরীর বায়েজিদ বোস্তামী থানার উত্তর কুলগাঁও এলাকার মৃত সোলেমানের পুত্র। সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার বাসিন্দা মামলার বাদী ভিকটিমের সাথে গত প্রায় আট বছর পূর্বে একটি অনুষ্ঠানে রুবেলের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিভিন্ন সময় বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে গিয়ে ছবি তোলে। পরে রুবেল ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর রুবেল ভিকটিমকে নোটারী পাবলিক এর মাধ্যমে হলফনামা অনুযায়ী বিয়ে করে স্বামী-স্ত্রী হিসাবে একসাথে বসাবাস শুরু করলে গত ২০১৯ সালের ১৮ জানুয়ারী তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এদিকে সন্তানের বয়স প্রায় চার বছর পূর্ন হলে চলতি বছরের গত ১২ আগস্ট ভিকটিম পুত্র সন্তানকে স্কুলে ভর্তির জন্য স্বামী রুবেলকে তার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে বলে। এসময় রুবেল তাদের বিয়ের কথা অস্বীকার করে ভিকটিমকে মারধর করে গুরুত্বর রক্তাক্ত জখম করে বাসা থেকে পালিয়ে যায়। ওইদিনের পর থেকে অভিযুক্ত রুবেল ভিকটিমসহ শিশু পুত্রের কোন খোঁজ খবর না নেওয়ায় গত ১৪ আগস্ট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল চট্টগ্রাম বরাবরে ভিকটিম একটি কোর্ট পিটিশন দায়ের করে। বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে তদন্তপূর্বক পুলিশ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করলে মডেল থানা পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫। এদিকে মামলা দায়েরের খবর পেয়ে আসামি রুবেল গ্রেফতার এড়াতে গা ডাকা দিয়ে আত্নগোপনে চলে যায়। পরে র্যাব-৭ তাকে ধরার জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পেরে পলাতক আসামী রুবল কে পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জান পলাতক আসামী রুবেলকে গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার গ্রেফতারকৃত রুবেলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হযেছে।

Tag
আরও খবর