*কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত

সকাল থেকেই মিরপুরে রোদ ছিল। নির্ধারিত সময়ে টসও হয়েছে। তবে খেলা শুরুর সময়ের ঠিক আগেই বৃষ্টি হানা দেয়। এরপর খেলা শুরু হলে আরো দুই দফা বৃষ্টি নামে। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে খেলা পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বৃষ্টির বাগড়ায় পড়ে যায় নিউজিল্যান্ড। দুই ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য ৮ ওভার কমে যায়। খেলা হবে ৪২ ওভারে।

বৃষ্টির পর খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পরপর দুই ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন। 

তার শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৯ রান করার সুযোগ পান ফিন অ্যালান। এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা। 

দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ১১৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।

এরপর মাত্র ১০ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় ৩ ব্যাটসম্যানকে। 

ভয়ঙ্কর হয়ে ওঠা উইল ইয়াং-নিকোলসের জুটির বিচ্ছেদ ঘটান কাটার মাস্টার মোস্তাফিজু রহমান। দ্য ফিজের তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৫৭ বলে ৪৪ রান করেন নিকোলস। তার বিদায়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।

এরপর নাসুমের জোড়া আঘাতে সময়ের ব্যবধানে ফেরেন উইল ইয়াং ও রাচিন রবিন্দ্রন। উইল ইয়াং ৯১ বলে ৫৮ রান করলেও শূন্য রানে ফেরেন রাচিন। তার বিদায়ে ৩০.৪ ওভারে ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড।

Tag
আরও খবর



6a72cc708bdfb-050826113856.webp
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

২ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে



6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে