শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শেখ রাসেল শিশু কিশোর পরিষদ হাটহাজারীর উদ্যোগে বৃক্ষ বিতরণ

 :: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ হাটহাজারী শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।


বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র আলিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়নুল আবেদীন।


চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, 'আমরা একথা সকলেই জানি, গাছ আমাদের অক্সিজেন দেয়। আরো নানা কাজে ব্যবহার করে থাকি, বড়দের পাশাপাশি আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের মাঝেও গাছের প্রতি সদয় হওয়া উচিত। এই কাজই করে যাচ্ছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। বৃক্ষপ্রেম একজন আদর্শ শিক্ষার্থীর অন্যতম পরিচায়ক, আশাকরি তোমরা এমনই হবে" মাদরাসার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তিনি।


শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাফরেদুল আবেদীন নবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন- ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আওয়াল আল-কাদেরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও হাটহাজারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অরুন চৌধুরী, মোঃ নঈম উদ্দিন, ওয়াহিদুল আলম রিয়াদ, মোঃ ফয়সাল, যুগ্ম-সাধারন সম্পাদক একরামুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক নাঈমুল হাসান রকিব, শুভ ভৌমিক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক জায়দিদ মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ইবনুল নেওয়াজ, মহানগর থানা সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মাহিন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাজু কামাল, ইকবাল শাওন, আজহারুল ইসলাম তুষার, শাহ নেওয়াজ।


উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে আবুল কাশেম ইমন, মোঃ আরমান, মোঃ খুরশেদ, মোঃ হৃদয় রেজা, আবু বক্কর সামি, ইশতিয়াক হোসেন ইফতি প্রমূখ।

Tag
আরও খবর