২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ার সারিয়াকান্দিতে যোগদানের ১ বছরে ওসি'র সফলতা

বগুড়ার সারিয়াকান্দি থানায় যোগদানের পর থেকেই থানা এলাকাকে নিরাপদ রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। তিনি ২০২২ সালের ২০ সেপ্টেম্বরে যোগদান করেন। সম্প্রতি বিভিন্ন অভিযানে মাদক, জুয়া, সন্ত্রাস সহ চিহ্নিত অপরাধীদের আটক করে থানা এলাকায় স্বস্তি ফিরিয়ে দিতে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন ওসি। এছাড়াও আইনের শাসন প্রতিষ্ঠা ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ও ব্যতিক্রম সব সফল উদ্যোগ গ্রহণ করেছেন । বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ইতিমধ্যেই তিনি মিডিয়ায় প্রশংসনীয়। সারিয়াকন্দি থানায় ওসি হিসেবে প্রথম পদায়নের এক বর্ষপূতি উপলক্ষে বলেন, মানুষের জন্য সার্বক্ষণিক সেবা দিয়ে যাবে সারিয়াকান্দি থানা পুলিশ। পুলিশের কাছে যে কোন বিপদ-আপদে মানুষ আইনের সেবা নিতে আসবে। থানায় এসে কেউ যেন ভোগান্তিতে না পড়ে, সকলের সেবার জন্য আমার দরজা খোলা রেখেছি। থানায় যে কোনো প্রয়োজনে দালাল ধরে আসতে হবে না। কোনো মাধ্যম ছাড়াই চলে আসবে সরাসরি আমার চেম্বারে প্রয়োজন হবে না কোনো অনুমতি।
এছাড়াও তিনি বলেন, চরাঞ্চলের মানুষের জন্য পুলিশিং সেবা জোরদার করেছি। নদী পথে চোরাইকারবারি ও ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। কিশোরগ্যাং, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদক মুক্ত সারিয়াকান্দি গড়ার প্রত্যয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর