কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

ফরিদপুরে রাতের আধারে মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা

গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ সোমবার রাতে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারের পাশে অবস্থিত দূর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম।

তিনি সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন- প্রতিমা ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি তিনি মন্দির কমিটিকে সম্পূর্ণ মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনতে এবং মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োজিত করতে পরামর্শ প্রদান করেন।

তাম্বুলখানা বাজার সার্বজনীন মন্দির কমিটি সভাপতি প্রফুল্ল কুমার সরকার জানান, সোমবার রাতে আমরা সকলে মন্দির থেকে চলে যাই। সকালে মন্দিরে এসে দেখতে পাই মন্দিরের গনেশ মূর্তির মাথার অংশ, লক্ষ্মীর দুই হাত ও দেবী দূর্গার বাম হাত ভাঙ্গা রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয় এক ব্যাক্তি জানান, মঙ্গলবার সকালে আমি যখন তাম্বুলখানা বাজারের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে প্রতিমার হাত ও মাথা ভাঙা।

এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদুপর, জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভা, জনাব এম.এ জলিল, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, ফরিদপুর, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, ফরিদপুর উপজেলা পরিষদ, ফরিদপুরসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর






deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে